সর্বশেষ খবরঃ

খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল বিজয়ী

খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল বিজয়ী
খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল বিজয়ী

সাগর কুমার বাড়ই ( খুলনা )জেলা প্রতিনিধি :: খুলনা-৪ ( তেরখাদা-রূপসা-দিঘলিয় ) আসনের ১৪৪টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী এস কে আজিজুল বারী হেলাল বিজয়ী হয়েছেন।

গত বৃহস্পতিবার ( ১২ ই ফেব্রুয়ারি ) ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন হলে এই ফলাফল জানা যায়। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানান, সব কেন্দ্রের ফলাফল একত্রিত করে পরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ছিল ৩,৭৮,৪৫৩ জন।এর মধ্যে পুরুষ ১,৮৫,৯৬৮ জন, নারী ১,৮৮,০২০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।

বেসরকারি ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী এস কে আজিজুল বারী হেলাল পেয়েছেন ১,০৫,৩৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯২,৬৬৭ ভোট। ফলে হেলাল ১২,৬৭১ ভোটে এগিয়ে থেকে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

ফলাফল ঘোষণাকে ঘিরে প্রার্থীদের সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন,সার্বিকভাবে ভোটগ্রহণ ও গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

আরো খবর

নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার
নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার
দিনাজপুরে ৬টি আসনের ৫টিতে ধানের শীষ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
দিনাজপুরে ৬টি আসনের ৫টিতে ধানের শীষ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল বিজয়ী
খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল বিজয়ী
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী
যশোরের ৬ আসনের ৫ টিতে দাড়িপাল্লা ও ১টিতে ধানের শীষের জয়
যশোরের ৬ আসনের ৫ টিতে দাড়িপাল্লা ও ১টিতে ধানের শীষের জয়
উৎসব মুখর পরিবেশেই শার্শার ১শত দুই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন
উৎসব মুখর পরিবেশেই শার্শার ১শত দুই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন
নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং
নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং
রূপসার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন
রূপসার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন