সর্বশেষ খবরঃ

খালেদা জিয়ার স্মরণে পবিপ্রবিতে শোকসভা ও দোয়া মোনাজাত

খালেদা জিয়ার স্মরণে পবিপ্রবিতে শোকসভা ও দোয়া মোনাজাত
খালেদা জিয়ার স্মরণে পবিপ্রবিতে শোকসভা ও দোয়া মোনাজাত

জাকির হোসেন হাওলাদার ( পটুয়াখালী )জেলা প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ( ইউট্যাব ),জিয়া পরিষদ,ছাত্রদল ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য সোমবার ৫ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে এই শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ইউট্যাব এর সাংগঠনিক সম্পাদক ড. এ বি এম সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইউ ট্যাবের সম্মানিত সভাপতি প্রফেসর ডঃ মোঃ মামুন অর রশিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও ইউট্যাব এর সাধারণ সম্পাদক প্রফেসর ডঃ এস এম হেমায়েত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন,জিয়া পরিষদের সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক কৃষিবিদ ডঃহাচিব মোহাম্মদ তুষার।

শোক সভায় দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস। শোক সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেন এবং তার যোগ্য উত্তরসূরী জনাব তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

আরো খবর

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা পাট বীজের চালান জব্দ
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা পাট বীজের চালান জব্দ
খাগড়াছড়িতে নারী দিবসে মানববন্ধন ও র‍্যালি
খাগড়াছড়িতে নারী দিবসে মানববন্ধন ও র‍্যালি
গোপালগঞ্জে ক্লিনিকের বর্জ্যে দুর্গন্ধ অতিষ্ঠে এলাকাবাসীর গণ-আবেদন
গোপালগঞ্জে ক্লিনিকের বর্জ্যে দুর্গন্ধ অতিষ্ঠে এলাকাবাসীর গণ-আবেদন
শার্শায় বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
শার্শায় বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত
পাহাড়ি ঐতিহ্যের অলংকারে স্বপ্ন গড়ছেন তরুণ উদ্যোক্তা দীপ্তি চাকমা
পাহাড়ি ঐতিহ্যের অলংকারে স্বপ্ন গড়ছেন তরুণ উদ্যোক্তা দীপ্তি চাকমা
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত
নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত