সর্বশেষ খবরঃ

খাগড়াছড়ি পুলিশের দোয়া মাহফিল ও প্রদীপ প্রজ্বলন

খাগড়াছড়ি পুলিশের দোয়া মাহফিল ও প্রদীপ প্রজ্বলন
খাগড়াছড়ি পুলিশের দোয়া মাহফিল ও প্রদীপ প্রজ্বলন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের স্মরণে খাগড়াছড়ি পুলিশের দোয়া মাহফিল ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচী পালন।

“পুলিশের সংস্কার, পুলিশ হবে জনতার” এই স্লোগানে পুলিশ বাহিনীর সংস্কারের ১১ দফা দাবিতে ও সারাদেশে নিরীহ পুলিশদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি চলমান রেখেছে খাগড়াছড়ি জেলা পুলিশ এবং শহীদ ছাত্র এবং আন্দোলনে শহীদ পুলিশ সদস্যদের আত্মার শান্তির কামনায় দোয়া, মিলাদ ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।

শুক্রবার (০৯আগস্ট ) সন্ধ্যায় প্রত্যেক পুলিশ সদস্য প্রদীপ হাতে নিয়েই ১১ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল করতে থাকে৷পরে সকল পদবীর অফিসার এবং ফোর্সদের উপস্থিতিতে পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল স্তম্ভে প্রদীপ প্রজ্জ্বলন করা হয় এবং এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে নিহত শহীদ পুলিশ সদস্যদের সম্মান প্রদর্শনের সহিত স্মরণ করা হয়।

এ সময় তারা জানান,একটা সুন্দর আগামীর বাংলাদেশ চায় এবং সম্মানের সহিত জনগণের জান মালের নিরাপত্তা ও অপরাধ দমনের দায়িত্বে ফিরতে চায়। আর এর লক্ষে পুলিশ সংস্কার অত্যন্ত প্রয়োজন।পুলিশ সংস্কারের ১১ দফা দাবি যতদিন বাস্তবায়ন না হচ্ছে তাদের কর্মবিরতি চলমান থাকবে। সেই সাথে সারাদেশে অসংখ্য নিরীহ পুলিশ সদস্যদের হত্যায় জড়িতদের

দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি এবং নির্বিচারে পুলিশের উপর নির্যাতন, হত্যা ও গুম বন্ধের দাবি জানানো হয়।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার