সর্বশেষ খবরঃ

খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যা
খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড় উপজেলায় নৃশংসভাবে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আমেনা বেগম (৪৫) ও তাঁর মেয়ে রায়হানা আক্তার ( ১৮ )। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, বুধবার রাতে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনার সময় বাড়িতে কেবল মা ও মেয়ে ছিলেন। আজ সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যার কারণ ও প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।”

পুলিশের প্রাথমিক ধারণা,দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন