সর্বশেষ খবরঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সোনালী ব্যাংকে চুরি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সোনালী ব্যাংকে চুরি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সোনালী ব্যাংকে চুরি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি ::খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সোনালী ব্যাংকের একটি শাখায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার( ৬ জানুয়ারি )মধ্যরাতে এই চুরির ঘটনা সংঘটিত হয়। বুধবার ( ৭ জানুয়ারি )সকাল আনুমানিক ৭টার দিকে ডিউটিরত নিরাপত্তাকর্মী অপূর্ব চাকমা ব্যাংক চত্বরে ঝাড়ু দিতে গিয়ে ভাঙা তালা দেখতে পেয়ে বিষয়টি টের পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনালী ব্যাংক মাটিরাঙ্গা শাখার ব্যবস্থাপক মোঃ হাবিবুজ্জামান জানান,দুর্বৃত্তরা ব্যাংকের গেট ও মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ড্রয়ার ভেঙে নগদ ১ হাজার ৪ শত ৪০ টাকা এবং তালা খুলে তার ব্যবহৃত একটি ল্যাপটপ নিয়ে যায়। চুরির আগে ব্যাংকের সিসিটিভি ক্যামেরার সংযোগ তার কেটে দেওয়া হয়।

তিনি আরও জানান,সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে দেখা গেলেও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তরা ব্যাংকের মূল ভল্টের তালা ভাঙতে ব্যর্থ হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি হয়নি। ঘটনার সময় ব্যাংকে অপূর্ব চাকমা ( ৩৪) ও কেনিয়ন চাকমা (৩৫) নামে দুইজন নিরাপত্তাকর্মী ডিউটিতে ছিলেন।

চুরির খবর জানাজানি হলে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, সিআইডি খাগড়াছড়ির পরিদর্শক পান্নালাল বড়ুয়া, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃসাহেদ উদ্দিন এবং সংশ্লিষ্ট ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া সিআইডি চট্টগ্রাম ব্রাঞ্চের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন জানান,এ ঘটনায় এখনো কাউকে আসামি করে মামলা দায়ের করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী