সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী গোপালগঞ্জ নিজ গ্রামে যাবার পথে আওয়ামী সন্ত্রাসীদের নির্দয় ও কাপুরুষোচিত হামলা ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ১৪সেপ্টেম্বর ) বিকাল ৫টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভাঙ্গাব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলঅ বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমানসহ প্রমুখ অন্যান্য নেতৃবৃন্দরা।

উল্লেখ্য যে, গত ১৩সেপ্টেম্বর বেলা ৩টার দিকে টুঙ্গিপাড়ায় বিএনপির এক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

গোপালগঞ্জের বেদগ্রামে পথসভা শেষ করে তাঁরা স্থানীয় নেতা–কর্মীদের সঙ্গে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়া এলাকায় তাঁদের বহরটি পৌঁছালে কয়েকজন তাঁদের গাড়ি গতিরোধ করে ভাঙচুর করেন। বিএনপির পক্ষ থেকে অভিযোগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা এ হামলা চালান।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের