সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা
খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় শীর্ষক অংশীজন সভা।

বুধবার ( ২৪ সেপ্টেম্বর )সকাল ১০টায় আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আধুনিক সদর হাসপাতাল ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে, বাংলাদেশ হেল্থ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিভির সার্জন ডা. মোহাম্মদ ছাবের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএইএসটি’র চেয়ারম্যান আবু মোহাম্মদ জাকির হুসাইন।তিনি বলেন,“জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন কেবল সরকারের উদ্যোগে সম্ভব নয়, বরং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাধারণ জনগণসহ সবার সম্মিলিত প্রচেষ্টায়ই এটি বাস্তবায়ন সম্ভব।”

এ অংশীজন সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফারুক আব্দুল্লাহ,সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী ) ডাঃ জয়া চাকমা,সিনিয়র কনসালটেন্ট ডাঃ পূর্ণজীবন চাকমা,মেডিকেল অফিসার ডাঃ রিপল বাপ্পি চাকমা,সিনিয়র কনসালটেন্ট ডাঃ নয়ন ময় ত্রিপুরা,জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী,জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতালের সেবাপ্রদানকারী,নীতিনির্ধারক ও সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরি। এ ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ আরও আস্থা নিয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করবে।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানসম্মত স্বাস্থ্যসেবার জন্য সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ,এই বার্তায় সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন