সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালন

খাগড়াছড়িতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালন
খাগড়াছড়িতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: চাকরিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে এই কর্মবিরতি পালন করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচি চলাকালে হাসপাতালের প্যাথলজি,এক্স-রে, ডেন্টাল ও ফার্মেসি বিভাগের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকে। ফলে সেবাপ্রার্থীরা কিছুটা ভোগান্তিতে পড়লেও আন্দোলনকারীরা জানান—দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নের স্বার্থেই তারা এ কর্মসূচিতে বাধ্য হয়েছেন।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার যদি দ্রুত আমাদের মৌলিক দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে, তবে আগামীতে সারাদেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।”

২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি চয়ন চাকমা, সাংগঠনিক সম্পাদক কল্পন দেওয়ান, ইন্টি চাকমা, সানু মারমা, নবেল চাকমা, সৌরভ চাকমা, ঝিনু মারমা, কংচাইরী মারমা, মোঃ সানোয়ার হোসেন, সুপা চাকমা, বিডিপিএ খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র ফার্মাসিস্ট শুভ মঙ্গল চাকমা, লুম্বিনী চাকমা, ত্রয়া চাকমা, স্বপন চাকমা প্রমুখ।

এছাড়াও জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে।

আন্দোলনকারীরা আশাবাদ ব্যক্ত করেন-সরকার দ্রুত তাদের ন্যায্য ও যৌক্তিক দাবির বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেবে,যাতে ভবিষ্যতে স্বাস্থ্যসেবা ব্যাহত না হয়।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন