সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে বি এস এফের পুশইনের স্বীকার ১৫ নারী ও শিশু

খাগড়াছড়িতে বি এস এফের পুশইনের স্বীকার ১৫ নারী ও শিশু
খাগড়াছড়িতে বি এস এফের পুশইনের স্বীকার ১৫ নারী ও শিশু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ফের পুশ-ইনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ( ২৬ জুন ) ভোরে শান্তিপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ ) নারী ও শিশুসহ ৯ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়। একই দিনে পানছড়ি সীমান্ত দিয়ে আরও ৬ জনকে পুশ-ইন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম জানান, পুশ-ইন হওয়া ৯ জনের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে এবং তারা বিজিবির তত্ত্বাবধানে রয়েছে। পরিচয় যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, এর আগেও পাঁচ দফায় ১৪৫ জনকে পুশ-ইন করা হয়। আজকের ঘটনায় এ সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬০-এ। পূর্বের পুশ-ইন হওয়া ব্যক্তিদের যাচাই শেষে পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে। নতুন করে আসা ১৫ জনের ব্যাপারেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

চলতি বছরের ২৭ এপ্রিল থেকে এ পর্যন্ত ছয় দফায় মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে এই পুশ-ইনের ঘটনা ঘটেছে।স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বিশ্লেষকরা বিষয়টিকে উদ্বেগজনক বলে মনে করছেন এবং কূটনৈতিক সমাধানের তাগিদ দিচ্ছেন।

আরো খবর

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন