খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি শহরের নিচের বাজার এলাকায় অভিযান চালিয়ে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত প্রায় ২৫ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছগুলো ধ্বংস করা হয়।
সোমবার (২৭ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা মৎস্য অফিস ও পুলিশের সদস্যরা অংশ নেন।
খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) নুসরাত জাবিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, শহরের নিচু বাজার এলাকায় সরকারিভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রি হচ্ছে। খবর পাওয়ার পর উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২৫ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয় এবং জনস্বার্থে তা ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বিক্রেতাসহ আশপাশের ব্যবসায়ীদের আফ্রিকান মাগুর, পিরানহাসহ নিষিদ্ধ ঘোষিত কোনো মাছ ভবিষ্যতে বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost