সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে কাভার্ড ভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে আহত-৪

খাগড়াছড়িতে কাভার্ড ভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে আহত-৪
খাগড়াছড়িতে কাভার্ড ভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে আহত-৪

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির আলুটিলা মহালছড়া এলাকায় মালবাহী কাভার্ড ভ্যান ও ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার( ২৪ মে ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি অভিমুখে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি মালবাহী কাভার্ড ভ্যান বেপরোয়াভাবে সোজা গিয়ে ইটবোঝাই ট্রাক্টরকে পেছনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় কাভার্ড ভ্যানটিতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন, মো. রহিম (৪০), মোঃ শাহীন, মোঃ রমজান আলী (২৭) ও থে অংগ্য মারমা (২৭)। তারা সবাই ট্রাক্টরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আহতদের তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি )মোঃ আব্দুর বাতেন মৃধা জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) সুজন চন্দ্র রায় জানান, “দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যাই। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে জরুরি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের