সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান

খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি:: জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার ( ২৮ মার্চ ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৮ লিটার ডিজেল মজুত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধভাবে তেল মজুতের দায় স্বীকার করায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়।একই সঙ্গে সড়ক পরিবহন আইনেও পৃথকভাবে অভিযান চালিয়ে ৩টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পরে পৌর বাস টার্মিনাল এলাকায় মেসার্স বক্কর ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০০ লিটার অকটেন ও ২০০ লিটার ডিজেল মজুত পাওয়া যায়। কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জব্দকৃত তেল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ন্যায্যমূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়।

একইভাবে মহাজনপাড়া এলাকায় মেসার্স আলম এন্টারপ্রাইজে মজুত রাখা ৪০০ লিটার অকটেনও ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। এ সময় অনিক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান বন্ধ পাওয়া গেলে সেটিতে তালা লাগিয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল জানান,অবৈধ মজুদ ও বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( রাজস্ব )তাজমীন আক্তারসহ পুলিশ প্রশাসনের সদস্যরা অংশ।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ