সর্বশেষ খবরঃ

ক্রিকেট খেলা দেখতে গিয়ে সোনার আইফোন হারিয়েছেন উর্বশী

ক্রিকেট খেলা দেখতে গিয়ে সোনার আইফোন হারিয়েছেন উর্বশী
ছবি সংগৃহীত

বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখতে গিয়ে সোনার আইফোন হারিয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা।আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে ফোনটি হারান তিনি।

উর্বশী তার এক্স ( টুইটার ) অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেত্রী লিখেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে আমার ২৪ ক্যারেট সোনার আইফোনটা হারিয়ে গেছে। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত দ্রুত সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন। উর্বশী তার এই পোস্ট আহমেদাবাদ পুলিশকেও ট্যাগ করেন। পরে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য চেয়ে এ পোস্টে মন্তব্য করে।

গত ১৪ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান ক্রিকেট দল। এ ম্যাচ দেখতে বলিউডের অনেক তারকাই স্টেডিয়ামে গিয়েছিলেন। আর সেখানেই নিজের দামি ফোনটি খোয়ান উর্বশী।

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার দখলে।পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

আরো খবর

বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩