সর্বশেষ খবরঃ

ক্রিকেটার হিথ স্ট্রিক মারা গেছেন

হিথ স্ট্রিকের মৃত্যু নিয়ে বিভ্রান্তি
ফাইল ছবি

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও দেশটির কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক আর নেই। ক্যান্সারের কাছে হেরে ৪৯ বছর বয়সে মারা গেলেন তিনি।কোলন ও লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার পর গত মে মাসে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি হন স্ট্রিক।

মঙ্গলবার ( ২৩ আগস্ট ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হিথের বোলিং সহকর্মী হেনরি ওলঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। টুইটারে ওলঙ্গা লিখেছেন, ‘দুঃখজনক খবর যে, হিথ স্ট্রিক চলে গেছেন। রেস্ট ইন পিস কিংবদন্তি। আমাদের তৈরি সেরা অলরাউন্ডার। তোমার সঙ্গে খেলাটা আনন্দের ছিল। আবার দেখা হবে।’

১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত সময় জিম্বাবুয়ে ক্রিকেটের ‘স্বর্ণযুগ’ হিসেবে বিবেচিত হয়। হিথ স্ট্রিক জিম্বাবুয়ের হয়ে ওই সময়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলেছেন। জিম্বাবুয়ের হয়ে টেস্ট ক্রিকেটে ২১৬ উইকেট এবং ওয়ানডে ক্রিকেটে ২৩৯ উইকেট নিয়ে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।টেস্ট ক্যারিয়ারে সাতটি পাঁচ উইকেট নিয়ে জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সর্বাধিক পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়েন হিথ স্ট্রিক।

গত মে মাসে স্ট্রিককে হাসপাতালে নেওয়ার সময় জিম্বাবুয়ের সাবেক ক্রীড়ামন্ত্রী ডেভিড কোলটার্ট টুইটারে লিখেছিলেন, ‘স্ট্রিক জীবনের শেষ অবস্থায় আছেন। লন্ডন থেকে তার পরিবার পাশে থাকার জন্য ছুটে আসছে। মনে হচ্ছে, কেবল অলৌকিক কোনো ঘটনাই তাকে বাঁচাতে পারে!’

হিথ স্ট্রিক ২০০৫ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন এবং ২০০৯ সালের আগস্টে তিনি জিম্বাবুয়ের বোলিং কোচ হিসাবে নিযুক্ত হন। ২০১০ সালে তিনি জিম্বাবুয়ের সহায়ক কোচ হন। ২০১৩ সালে দেশটির ক্রিকেট বোর্ডে আর্থিক টানাপড়েনের ফলে তার চুক্তি নবায়ন হয়নি।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ