সর্বশেষ খবরঃ

কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দুই দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময়

কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দুই দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময়
কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দুই দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময়

এম কামরুজ্জামান( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু-দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময় পরবর্তী বাংলাদেশী জেলেদের পরিবারের নিকট হস্তান্তর। বুধবার ( ১০ ডিসেম্বর )কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত ১২ জুলাই এবং ২ আগস্ট ২০২৫ তারিখে ৩ টি ভারতীয় ফিশিং বোট (এফবি মা মঙ্গল চন্ডি-৩৮, এফবি ঝড় এবং এফবি পারমিতা-৪) ৪৭ জন জেলেসহ আটক করে।

অপরদিকে, গত ১২ এবং ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা অতিক্রম করে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ২ টি বাংলাদেশী ফিশিং বোটসহ ৩২ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহিত হয়।

পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের হস্তান্তর/গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডকে অর্পণ করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড এর তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL) এ বাংলাদেশে আটক থাকা ৪৭ জন ভারতীয় জেলেকে ৩ টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হস্তান্তর করা হয়।

একইসাথে ভারতে আটক থাকা ৩২ জন বাংলাদেশী জেলেসহ ১টি ফিশিং বোট ‘এফবি মায়ের দোয়া’ ভারতীয় কোস্ট গার্ড হতে বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে এবং অপর একটি বোট গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন,পরবর্তীতে অদ্য ১৪০০ ঘটিকায় বাংলাদেশী জেলেদের বোটসহ কোস্ট গার্ড বেইস মোংলায় তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন