সর্বশেষ খবরঃ

কোটা সংস্কার ও ১৯শ সালের শাসনবিধি বাতিল চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কোটা সংস্কার ও ১৯শ সালের শাসনবিধি বাতিল চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কোটা সংস্কার ও ১৯শ সালের শাসনবিধি বাতিল চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যা ও সারাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য বরাদ্ধকৃত ৫% কোটা পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।

বুধবার( ১৭জুলাই ) সকাল ১০টায় জেলা সদরের স্বনির্ভর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ারে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের জেলা কমিটি’র দপ্তর সম্পাদক প্রাঞ্জল চাকমা,হিল উইমেন্স ফেডারেশনের জেলা’র আহ্বায়ক এন্টি চাকমা,পিসিপি’র জেলা’র সভাপতি শান্ত চাকমাসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, রংপুর বেরোবিতে এক শিক্ষার্থীকে হত্যাসহ সারাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য বরাদ্ধকৃত ৫% কোটা পুনর্বহালের দাবি জানানো হয়।এ সময় বিক্ষোভকারীরা শিক্ষাঙ্গনে সন্ত্রাস,রুখে দাও ছাত্রসমাজ।

অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি -১৯০০ বাতিল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ও ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে পাহাড়িদের ৫% কোটা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেএসএস এমএন লারমা সমর্থিত পিসিপির নেতা কর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা।

সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা শহরের পৌর টাউন হল থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। পরে মিছিলটি চেঙ্গী স্কোয়ারে আয়োজিত সমাবেশে কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে ৫শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা পুর্নবহালের দাবি জানান।

এতে সভাপতিত্ব করেন ছাত্র পরিষদের সভাপতি সুজন চাকমা। বক্তব্য রাখেন জ্ঞানপ্ৰিয় চাকমা ও নয়ন ত্রিপুরা। একই সাথে পার্বত্য চট্টগ্রামের ১৯শ সালের শাসনবিধি বাতিল চেষ্টার প্রতিবাদ জানান।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী