সর্বশেষ খবরঃ

কেশবপুরে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস ভাংচুর

কেশবপুরে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস ভাংচুর
কেশবপুরে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস ভাংচুর

কেশবপুর প্রতিনিধি :: কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাইদ লাভলুর ব্যবসা প্রতিষ্ঠান,মিলঘর ও ব্যাক্তিগত অফিস রোববার রাতের আঁধারে ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করেছে।  

সোমবার সকালে সরেজমিন পাঁজিয়া বাজারে পরিদর্শন কালে জানাগেছে, গত রোববার গভীর রাতে একদল দূর্বৃত্ব কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাঁজিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হদ-মাগুরখালি গ্রামের সিরাজুল ইসলামের পুত্র আবু সাইদ লাভলুর মাছের ঘের ভেড়ির ব্যবসাসহ পাঁজিয়া বাজারে একটি ধান গম, হলুদ, মরিচ মাড়াইয়ের মিল রয়েছে। সেই সাথে তাঁর একটি অফিস ঘর রয়েছে। এলাকা বাসী জানান গত রোববার গভীর রাতে একদল দূর্বৃত্ব তাঁর ব্যবসা প্রতিষ্ঠান, মিলঘর ও ব্যাক্তিগত অফিসঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। 

 আবু সাইদ লাভলুর মিল ঘরের এক কর্মচারী বলেন, শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর হতে লাভলু ভাই এলাকা ছেড়ে আত্নগোপনে আছেন। রোববার রাত ২.৩০ ঘটিকায় একদল সন্ত্রাসীরা হামলা চালিয়ে মিল ও অফিস ঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। 

 এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালীন থানা পুলিশের সহযোগিতা মাছের ঘেরে চাঁদাবাজি সহ ব্যাপক গ্রেফতার বানিজ্য করে এলাকা বাসীকে হয়রানি করছে। যার কারণে তাদের উপরে এলাকা বাসীর ক্ষোভ রয়েছে অনেক। 

এ বিষয়ে কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাইদ লাভলুর মুঠোফোনে আলাপ কালে সাংবাদিকদের বলেন, রাজনৈতিক কারণে বর্তমানে আমি আত্নগোপনে রয়েছি। এই সুযোগে পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সদস্য জুয়েল রানা, মীর কাশেম ও ওজিয়ার রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা এসে আমার ব্যবসা প্রতিষ্ঠান, মিলঘর ও ব্যাক্তিগত অফিস ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন ও লুটপাট করেছে।

তবে কি কি মালামাল লুটপাট করেছে তা তিনি বলতে পারেনা। ভাংচুর কারীদের হুমকিতে তিনি এলাকায় এসে অভিযোগ করতে সাহস পাচ্ছেন না বলে জানান।

আরো খবর

এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা