সর্বশেষ খবরঃ

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোল্ট্রি খামারীর মৃত্যু

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোল্ট্রি খামারীর মৃত্যু
কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোল্ট্রি খামারীর মৃত্যু

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু জাবের ( ৩৮ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত একজন পোল্ট্রি খামারী।

সোমবার ( ০৮ জুলাই-২৪ ) সকাল সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়।সে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামের সুজায়েত সরদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত মাওলানা আবু জাবের একজন পোল্ট্রি খামারী। সে দীর্ঘদিন যাবত বাড়ির পাশে একটি পোল্ট্রি খামার করে কোনমতে সংসারের জীবিকা নির্বাহ করে। সে খুব নম্র ভদ্র প্রকৃতির। বাড়ির পিছন দিয়ে বাঁশ ঝাড়ের মধ্য দিয়ে বিদ্যুৎ লাইন খামার পর্যন্ত টানা ছিল। ওই লাইন একটু নিচু থাকায় উঁচু করতে যাওয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। মাওলানা আবু জাবের এক স্ত্রী ও ২ মেয়ে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় চেয়ারম্যান এস এম মুনজুর রহমান বলেন, তাঁর মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়েছে। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবাররিক সূত্রে জানা গেছে,আছর বাদ মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কেশবপুর থানার উপ-পরিদর্শক গোরাচাঁদ বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ ও বিবরণ অনুযায়ী সুরতহাল প্রতিবেদন করি। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় ধর্মীয় আচার মেনে সৎকারের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে।

আরো খবর

শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া