সর্বশেষ খবরঃ

কেশবপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

কেশবপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা
প্রতিকী ছবি

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে এইচএসসি পরীক্ষায় ফেল করার শঙ্কায় তামান্না আক্তার তমা ( ১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত কলেজ ছাত্রী উপজেলার মাদারডাঙ্গা গ্রামের জাহিদ হোসেন বাবুর মেয়ে।

ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাদারডাঙ্গা গ্রামে। মৃত্যুর পর জানা গেল,সদ্য ঘোষিত ফলাফলে তমা ৪ দশমিক ৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তামান্না আক্তার তমা চলতি বছর কেশবপুরের পাঁজিয়া মহাবিদ্যালয় হতে বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষার পর থেকে তার ভেতর ফল বিপর্যয়ের ভীতি কাজ করছিল। এ ছাড়া পরীক্ষায় অকৃতকার্য হতে পারে এমনটি মনে করে তমা হতাশায় থাকতো। ফলাফল প্রকাশের দিন ( রোববার ) সকাল সাড়ে ১০টার দিকে হতাশাগ্রস্ত হয়ে তমা নিজ ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে।পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বলেন, তামান্না আক্তার তমা এ বছর বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফলে তমা ৪ দশমিক ৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার রোল নাম্বার- ৩৫৯৯০১।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জহিরুল আলম বলেন, পরীক্ষায় অকৃতকার্য হতে পারে এমন হতাশায় তামান্না আক্তার তমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান