সর্বশেষ খবরঃ

কেশবপুরে আর্থ এর পরিচালনায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কেশবপুরে আর্থ এর পরিচালনায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কেশবপুরে আর্থ এর পরিচালনায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয়ে আর্থ কোং নামক একটি দাতব্য প্রতিষ্ঠান সোমবার দিনব্যাপী চক্ষু রোগীর চিকিৎসা ও বিনামূল্যে অসহায় গরিব রোগীদের ওষুধ চশমা প্রদান মেডিকেল ক্যাম্প করেছে।

প্রতিটি ইউনিয়ন প্রতিমাসে দু’দিন এই চিকিৎসা সেবা কার্যক্রম চলবে। তার অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিঃ পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। ক্যাম্প পরিচালনা করেন ফাতেমা খাতুন ময়না।

রোগীর সেবা প্রদান করেন আনোয়ারা মেমোরিয়াল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মো খলিলুর রহমানএমবিবিএস ( আরইউ ) সিএমইউ পিজিটি মেডিসিন, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডিপিটি চক্ষু ডাঃ মোঃ বি ইউ রোমেল। ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ ব্যপারে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ বলেন,গরিব অসহায় মানুষের পাসে এমনি ভাবে প্রতিটি প্রতিষ্ঠান যদি এগিয়ে আসতো তবে গ্রামের সুবিধা বঞ্চিত মানুষ চিকিৎসা সেবা পেত।

আর্থ কোং এর ক্যাম্প পরিচালক ফাতেমা খাতুন বলেন, আমাদের প্রতিষ্ঠানের মূল্য উদ্দেশ্য হলো প্রতিটি থানার প্রতিটি ইউনিয়নে মাসে একদিন করে এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে গ্রামের লোকদের সুচিকিৎসার আওতায় আনা এবং এরই ধারাবাহিকতা প্রতিটি থানায় একটি বিশেষায়িত ডক্টরস পয়েন্ট তৈরি করা এবং সল্পমূলে বিষেজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ করে দেওয়া।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী