সর্বশেষ খবরঃ

কীটনাশক পানে হাসপাতালে ভর্তি ৫ শিশু শঙ্কামুক্ত

কীটনাশক পানে হাসপাতালে ভর্তি ৫ শিশু শঙ্কামুক্ত
কীটনাশক পানে হাসপাতালে ভর্তি ৫ শিশু শঙ্কামুক্ত

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার পলাশবাড়ীতে কৌতূহল বশতঃকীটনাশক পানে হাসপাতালে ভর্তি অসুস্থ ৫ শিশু এখন শঙ্কামুক্ত। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়,একটি ফসলি জমিতে ব্যবহৃত কীটনাশকের বোতলের মুখে নক দিয়ে বের করা কীটনাশক মুখে দিয়ে অসুস্থ হয় শিশুরা।

সোমবার বিকেলের দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়ইপাড়া গ্রামে স্পর্শকাতর ঘটনাটি ঘটে।

স্বজনরা এসময় তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করে। শিশুরা হলেন, ওই গ্রামের গোলাম আযমের ছেলে আবু বক্কর (৪), হবিবর রহমানের ছেলে তামিম মিয়া ( ৩ ), হামিদুলের মেয়ে মরিয়ম আক্তার (৪), হাবিলের ছেলে নাজিম (৪) ও জেলালের মেয়ে জাফরিন (৩)।

স্বজনরা জানায়, একই গ্রামের হামিদুল ইসলাম পোকার আক্রমণ রক্ষায় এদিন সকালে তার ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ শেষে খালি বোতল নিজ ঘরের বেড়ায় ঝুলিয়ে রাখেন। বিকেলে ওই শিশুরা খেলতে গিয়ে একের পরে এক কৌতুহল বশতঃ বোতলে আটকে থাকা তরল কীটনাশক নখ দিয়ে বের করে মুখে দেয়। অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তিসহ চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও মুহাম্মদ আনিসুর রহমান জানান, কীটনাশক পানে শিশুরা অসুস্থ হয়ে পড়েছিল। ওরা এখন শঙ্কামুক্ত

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী