সর্বশেষ খবরঃ

কিশোরগঞ্জে পোষা বিড়াল মেরে ফেলায় থানায় অভিযোগ

কিশোরগঞ্জে পোষা বিড়াল মেরে ফেলায় থানায় অভিযোগ
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: কিশোরগঞ্জ সদরের খড়মপট্টি এলাকায় ‘লায়ন’ নামের একটি পোষা বিড়াল পিটিয়ে মেরে ফেলায় থানায় অভিযোগ করেছেন বিড়ালের মালিক।

বুধবার ( ১১ অক্টোবর ) দুপুরে কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ( এসআই ) মোঃ আল-আমিন বিষয়টি নিশ্চিত করে জানান,বিড়ালের মালিক হিল্লোল চৌধুরী জনি এ অভিযোগ করেন।

তিনি আরো বলেন অভিযোগের প্রেক্ষিতে একই এলাকার বাসিন্দা অভিযুক্ত মোঃ শহিদুল ইসলামের বাসায় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি। পরে তিনি তার ভুল বুঝতে পেরে বিড়ালের মালিকের কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলেও জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে নানা রকম দেশি-বিদেশি প্রাণী লালন-পালন করেন জনি। তার বাসায় এখনো ১১টি বিভিন্ন রঙের বিড়াল রয়েছে। সারা দিনের ব্যস্ততা শেষে বাসায় এসে এসব প্রাণী নিয়েই সময় কাটান তিনি। এরই মাঝে তার পোষা একটি বিদেশি ক্রস জাতের বিড়াল লায়নকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। তাই থানায় অভিযোগ করেছেন।

হিল্লোল চৌধুরী জনি বলেন, বিড়ালটি আমার খুব শখের ছিল। এলাকার সবাই বিড়ালটিকে খুব আদর করত। প্রায় সাত বছর ধরে বিড়ালটিকে লালন-পালন করেছি। বিড়ালটি কখনো কারও কোনো ক্ষতি করেনি। লায়ন নাম ধরে ডাক দিলেই ছুটে আমার কোলে চলে আসত।

কিন্তু কেন বিড়ালটিতে এভাবে পিটিয়ে মেরে ফেলা হলো, আমি সেটা সহ্য করতে পারিনি। তাই থানায় ওই ব্যক্তির নামে অভিযোগ করেছি। পরে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

আরো খবর

নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের জোর প্রস্তুতি চলছে
খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের জোর প্রস্তুতি চলছে
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত
সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত