সর্বশেষ খবরঃ

কাশিয়ানীতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাশিয়ানীতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাশিয়ানীতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :: গোপালগঞ্জের কাশিয়ানীতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর )উপজেলার চরভাটপাড়া ইমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় কাশিয়ানী উপজেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাকে ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণ কুরআনের হাফেজদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। শিশুদের কণ্ঠে কুরআনের সুমধুর তেলাওয়াত শুনে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। এ প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে উপজেলার ৩০টি মাদ্রাসার ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি হাফেজ ক্বারী আনিচুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কাসেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার মোহতামিম মুফতি নোমান আহমাদ, কাশিয়ানী শাখার সাধারণ সম্পাদক হাফেজ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাহদী হাসান, দপ্তর সম্পাদক হাফেজ-মাওলানা আমিনুর রহমান।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজক ফাউন্ডেশনের কাশিয়ানীর শাখার সাধারণ সম্পাদক হাফেজ হাফিজুর রহমান জানান, ‘শিশু-কিশোরদের কুরআনের পথে উৎসাহিত করতেই আমাদের এ আয়োজন। বিজয়ীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ