সর্বশেষ খবরঃ

কালিগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
কালিগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার কালিগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ১০ জুন ) বিকেলে উকশা বিলে দাড়িয়ালা আনসার ভিডিপি ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে।

কালিগঞ্জ উপজেলার চেয়ারম্যান সাইদ মেহেদি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।প্রতিযোগিতায় সাতক্ষীরা ছাড়াও পার্শ্ববর্তী গোপালগঞ্জ, খুলনা, যশোর, নড়াইলসহ বিভিন্ন এলাকার ৩২টি ঘোড়া অংশ নেয়। ঘোড়দৌড় দেখতে সাতক্ষীরা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার মানুষ উকশা বিলে ভিড় করেন।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে টাইগার।দ্বিতীয় হয়েছে বাহাদুর, তৃতীয় সোনার হরিণ, চতুর্থ হয়েয়ে পাখি, পঞ্চম হয়েছে তুফান। প্রথম স্থান অধিকারকারী পুরস্কার হিসেবে পেয়েছেন ১২ হাজার টাকা।

দ্বিতীয় হওয়া বাহাদুর ১০ হাজার টাকা, তৃতীয় হওয়া সোনার হরিণ আট হাজার টাকা, চতুর্থ হওয়া পাখি ছয় হাজার টাকা ও পঞ্চম স্থান অধিকারী পেয়েছেন চার হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াদ আলী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ মামুন রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল প্রমুখ।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার