সর্বশেষ খবরঃ

কক্সবাজারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কক্সবাজারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কক্সবাজারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার :: কক্সবাজারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মনির আহমদ (৬৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর খান ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। দুর্ঘটনার পরে ট্রাক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে হস্থান্তর করেছেন।আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার (৪ মার্চ ) সন্ধ্যা ৭ টায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে লবণ বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  ঐ ব্যাক্তি নিহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃরকিবুজ্জামান।

স্থানীয়দের বরাত দিয়ে রকিবুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যায় খুরুশকুলের বায়ু-বিদ্যুৎ সংলগ্ন এলাকায় অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা লবণ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে দুর্ঘটনার পরে ট্রাক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে আরো জানিয়েছেন ওসি।

আরো খবর

বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া