সর্বশেষ খবরঃ

ওয়ার্নারের ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারালো অস্ট্রেলিয়া

ওয়ার্নারের ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারালো অস্ট্রেলিয়া
ওয়ার্নারের ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারালো অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে হাসলো ডেভিড ওয়ার্নারের ব্যাট। আর তার ব্যাটে ভর করে ৭ উইকেটের বড় জয় পেয়েছে অজিরা। ৪২ বলে ১০টি চারে ৬৫ রান করেছেন ওয়ার্নার।

তাতে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ১৫৫ রানের টার্গেট ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া।শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি উইকেট নেন ও ১টি উইকেট নেন দাসুন শানাকা।

অ্যারন ফিঞ্চের সাথে উদ্বোধনী জুটিতে ৭০ রান তোলেন ওয়ার্নার। অধিনায়ক ফিঞ্চ ২৩ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন। এরপর স্টিভেন স্মিথ অপরাজিত ২৮ ও মার্কাস স্টয়েনিস ৭ বলে অপরাজিত ১৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

তার আগে অস্ট্রেলিয়ার দুই পেসার মিচেল স্টার্ক,প্যাট কামিন্স ও স্পিনার অ্যাডাম জাম্পা শ্রীলঙ্কার রান বাড়তে দেননি। তারা তিনজনে ২টি করে উইকেট নেন। অস্ট্রেলিয়ার বোলিং তোপের মুখেও কুশাল পেরেরা, চারিথ আসালঙ্কা ও ভানুকা রাজাপাকশে। তার মধ্যে কুশাল ৩৫,আসালঙ্কা ৩৫ ও ভানুকা অপরাজিত ৩৩ রান করেন। ১২ রান করেন দাসুন শানাকা।

৪ ওভারে ১২ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন অ্যাডাম জাম্পা।

আরো খবর

ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার