সর্বশেষ খবরঃ

এপ্রিলে হবে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা

এপ্রিলে হবে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা
এপ্রিলে হবে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা

বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে আগামী বছর এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

রোববার ( ৩০ জুন ) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে আগের নিয়মে যথারীতি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। করোনার আগে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতো।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী জানান,কীভাবে কম সময়ের মধ্যে নেওয়া যায় তা নিয়ে কাজ করছি। নতুন শিক্ষাক্রমে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সালের জানুয়ারিতে নেওয়ার টার্গেট রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা রোববার ( ৩০ জুন ) থেকে শুরু হয়েছে। কিন্তু বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডর পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে, আগামী ৯ জুলাই পর্যন্ত আগের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে।

অন্যদিকে, জুলাইয়ে আবারও বন্যা হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অফিসের তথ্য দিয়ে ঢাকা শিক্ষা বোর্ড চলতি এইচএসসি পরীক্ষা জরুরি প্রয়োজনে আধাঘণ্টা বা এক ঘণ্টা বাড়ানোর নির্দেশনা দিয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন