সর্বশেষ খবরঃ

এনজিও’র টাকা ফেরতে পাওয়ার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

এনজিও'র টাকা ফেরতে পাওয়ার দাবিতে শ্যামনগরে মানববন্ধন
এনজিও'র টাকা ফেরতে পাওয়ার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

এম কামরুজ্জামান :: সাতক্ষীরা’র শ্যামনগর সদরে অবস্থিত গোপালপুর ব্রাঞ্চের আওতাধীন নকিপুর গ্রামে অসহায় হতদরিদ্র ব্যক্তিদের কাছ থেকে বর্ষা এনজিওর কাছে জমা টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে। বর্ষা এনজিওর নিয়োগ প্রাপ্ত মাঠকর্মী তপন বাবু শত শত দরিদ্র গ্রাহকের উপার্জিত টাকা বর্ষা এনজিওর পক্ষে গ্রহণ করে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ২৯ আগষ্ট দুপুর ১২.৩০ মিনিটে ভুক্তভোগীদের আয়োজনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে বর্ষাএনজিও’র টাকা ফেরতের দাবিতে এ মানবনববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন অনুষ্ঠানে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আনারুল ইসলাম আঙ্গুর।
নকিপুর গ্রামে ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন,মোছাঃ ছকিনা বেগম, আয়শা খাতুন,মর্জিনা খাতুন, জাহানারা বেগম, মিতা মন্ডল,ফাতেমা বেগম, মনোয়ারা বেগম,আছিয়া বেগম,আনা নারী মন্ডল,ছফুরা বেগম,সোমশের আলী,আনিছুর রহমান,শরিফা বেগম,আকবর আলি, ফাতেমা বেগম আনুজার খাতুন সহ শত শত নারী পুরুষ।

এসময় তারা বলেন,আমরা বর্ষ এনজিওতে লক্ষ লক্ষ টাকা রেখেছিলাম। কিন্তু বর্ষার এনজিওর মালিক আনিসুজ্জামান আনিস এর মৃত্যুর পর থেকে আমার পাওনা টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছি। এমন কি উপজেলা নির্বাহী অফিসারের কাছে গেল তিনি আমাদেরকে পাত্তা দিচ্ছেন। আমরা শত শত অসহায় পরিবার শেষ সম্বল টুকু হারিয়ে পথে বসে গেছি।

আমরা আপনাদের লেখনীর মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর কামনা করছি। যাতে করে দীর্ঘদিন ধরে গ্রাহকদের জমাকৃত টাকা অর্থাৎ আমাদের বর্ষা এনজিওতে রাখা টাকাগুলি ফেরত পাইতে পারি।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার