সর্বশেষ খবরঃ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

সারা দেশে আজ ( ২ ডিসেম্বর ) একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৯৯ হাজার ৬৬৪ জন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।

করোনা মহামারির মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে পরীক্ষা। দেশের ২ হাজার ৬২১টি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিদেশের আটটি কেন্দ্রে এবার ৪০৬ জন পরীক্ষা দেবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান,পরীক্ষার প্রথম দিন শিক্ষামন্ত্রী ডঃ দীপু মনি রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শনে যাবেন। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

নির্দেশনা অনুযায়ী, এবারও পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। কোনও কারণে কাউকে দেরিতে প্রবেশ করতে দেওয়া হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

প্রতি বছর এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার কথা থাকলেও করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্বাভাবিকভাবে তা পিছিয়েছে। করোনার সংক্রমণ কমে আসায় সংক্ষিপ্ত সিলেবাসে নৈর্বচনিক তিনটি করে বিষয়ের ছয়টি পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে প্রশ্নের সেট কোড জানিয়ে দেওয়া হবে। কেন্দ্র সচিব ছবি তোলা যায় না এমন একটি মোবাইল সেট ব্যবহার করতে পারবেন কেন্দ্রের অভ্যন্তরে। আর কেউ পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

আরো খবর

তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি