সর্বশেষ খবরঃ

উপজেলা নির্বাচন শতভাগ অবাধ ও সুষ্ঠু করা হবেঃইসি রাশেদা সুলতানা

উপজেলা নির্বাচন শতভাগ অবাধ ও সুষ্ঠু করা হবেঃইসি রাশেদা সুলতানা
উপজেলা নির্বাচন শতভাগ অবাধ ও সুষ্ঠু করা হবেঃইসি রাশেদা সুলতানা

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :; আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু করা হবে। আর ভোটারদের উপস্থিতি বাড়াতে নির্বাচনে প্রার্থীদের কাজ করতে হবে।

গাইবান্ধায় উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার ( ইসি ) রাশেদা সুলতানা এসব কথা বলেন।রোববার ( ২৮ এপ্রিল ) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার ( অতিরিক্ত সচিব ) মোঃ জাকির হোসেন, রংপুর বিভাগের পুলিশ প্রধান উপ মহাপুলিশ পরিদর্শক মোঃ আব্দুল বাতেন, গাইবান্ধার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলার সাতটি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ( পুরুষ ) ও ভাইস চেয়ারম্যান ( মহিলা ) পদের প্রার্থীরা অংশ নেন।

ইসি রাশেদা সুলতানা আরো বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ নেয়া হবে। প্রার্থীদের নির্বাচন বিধিমালা মেনে চলার পাশাপাশি ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী