সর্বশেষ খবরঃ

ইয়েমেনে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১৪

ইয়েমেনে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১৪
ইয়েমেনে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১৪

ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে ১৪ জন নিহত হয়েছেন। বাসটি দক্ষিণাঞ্চলীয় রাজ্য এডেন থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য তাইজে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।

সংবাদমাধ্যম সাবার খবরে বলা হয়েছে, গতকাল রোববার ( ৮ সেপ্টেম্বর ) বাসটি হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে উল্টে যায়। আর এতে ওই ১৪ জন যাত্রী নিহত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ইয়েমেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা অপ্রত্যাশিত কোনো ঘটনা নয়, কারণ কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের কারণে দেশটিতে অবকাঠামোগত সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনা বহু মানুষ প্রাণ হারায়। বিশেষ করে- দ্রুত গতি, ভাঙাচূড়া রাস্তা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থার কারণে এমন ঘটনা ঘটে।

২০১৪ সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেন দখলে নিলে দেশটিতে গৃহ যুদ্ধ শুরু হয়। তারা রাজধানী সানা দখলসহ উত্তরাঞ্চলের বেশ কিছু শহর দখল করে।

এরপর ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন আন্তর্জাতিক সরকার প্রতিষ্ঠায় যুদ্ধ শুরু করে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রেরও সমর্থন ছিল। কিন্তু সেই যুদ্ধে সুবিধা করতে পারেনি সৌদি আরব।

সূত্র: আরব নিউজ

আরো খবর

ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা