সর্বশেষ খবরঃ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল ও ভবন নির্মাণের অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল ও বহুতল ভবন নির্মাণের অভিযোগ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল ও বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনাজপুরে নৌবাহিনীর এক অবসরপ্রাপ্ত সদস্যের বিরুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মৃত মোজাহার আলী গুরুর তফসিল বর্ণিত সম্পত্তির একাংশ দখল করে সুউচ্চ ভবন নির্মাণের পাশাপাশি মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তাও বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া যায় ।

আপত্তি দাখিল ও শুনানি না হওয়া পর্যন্ত নালিশী তফসিল বর্ণিত সম্পত্তিতে সকল প্রকার নির্মান কজ বন্ধ রাখার আদালতের আদেশকে অমান্য করে শুক্রবার ( ২৪জানুয়ারী ) সকালে দিনাজপুর শহরের উওর বালুবাড়ীতে অবসরপ্রাপ্ত নৌ সদস্য আবু হায়াত মোহাম্মদ সোহেল তার রানি মহল নামীয় সুউচ্চ ভবনের নির্মাণ কাজ শুরু করে।

এ ঘটনার পরপরেই দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান এর নির্দেশে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেয় ।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মৃত মোজাহার আলী গুরুর সন্তান মোঃ সাইফুল ইসলাম বলেন সাবেক নৌ সদস্য আবু হায়াত মোহাম্মদ সোহেল ক্ষমতার অপব্যবহার ও পেশী শক্তির জোরে তার রেকডিয় সম্পত্তির বাইরে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের ভবন ঘেঁষে তফসিল বর্ণিত সম্পত্তির আধা শতক জায়গা জোরপূর্বক দখল করে নেয় ।

এই ঘটনায় আমি পৌরসভায় অভিযোগ করলে পৌরসভার সার্ভেয়ার আমাদের পক্ষে সার্ভে প্রতিবেদন দাখিল করে।কিন্তু সেই প্রতিবেদনের কোন ভ্রুক্ষেপই করে না মোহাম্মদ সোহেল।এরপর আদালতে একটি মামলা আনয়ন করি।যাহার মামলা নাম্বার ২৩৬২০২৪ অন্য।

এর প্রেক্ষিতে আদালত এসিল্যান্ডকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।এসিল্যান্ডের তদন্ত প্রতিবেদন, ডিজিটাল জরিপ,মাঠ জরিপ, ,পিবিআই তদন্ত প্রতিবেদন সবকিছুর ভিত্তিতে গত ৫জানুয়ারি ২৫ আদালত শুনানি না হওয়া পর্যন্ত তফসিল নালিশী সম্পত্তিতে সকল প্রকার নির্মন কজ বন্ধের আদেশ দেন।

আবু হায়াত মোহাম্মদ সোহেল আইনি সব প্রতিবেদন আদেশকে উপেক্ষা করে ক্ষমতা আর অর্থের দাম্ভিকতায় নিজের খেয়াল খুশি মতই সুউচ্চ ভবন নির্মাণ এর কাজ করে চলেছে । সাবেক নৌ সদস্য সোহেলের সাথে যোগাযোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনী।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন