সর্বশেষ খবরঃ

অর্জুন-শ্রীজার সংসার ভাঙার গুঞ্জন

অর্জুন-শ্রীজার সংসার ভাঙার গুঞ্জন
অর্জুন-শ্রীজার সংসার ভাঙার গুঞ্জন

সংসার ভাঙনের ঢেউয়ে উত্তাল টলিউড।এবার এ তালিকায় যুক্ত হলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী ও শ্রীজা সেন।হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে,অভিনেতা অর্জুন চক্রবর্তীর সুখের সংসারে ভাঙন ধরেছে। অর্জুনের পরকীয়া সম্পর্কে জড়ানোর গুঞ্জন উড়ছে। শোনা যাচ্ছে,টলিউডের এক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অর্জুন।

গত মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় বঙ্গ সম্মেলন। সেখানে গিয়ে নায়িকার সঙ্গে অর্জুনের ঘনিষ্ঠতা বাড়ে। সেই কানাঘুষো পৌঁছে যায় অর্জুনের স্ত্রী শ্রীজার কানে। ফলে কদিন আগে ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করে দেন তিনি। শুধু তাই নয়, অর্জুনের সঙ্গে তোলা রোমান্টিক সব ছবিও মুছে ফেলেন শ্রীজা।

এরপর এ দম্পতির বিচ্ছেদের গুঞ্জন নিয়ে খবর প্রকাশিত হলে পরিস্থিতি বদলে যায়। শ্রীজা ও অর্জুন জানান, তাদের মাঝে কোনো ঝামেলা নেই। এমনকী, ফের অর্জুনকে সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করতে শুরু করেন শ্রীজা। ইনস্টাগ্রাম স্টোরিতে ডিনার ডেটে যাওয়ার যৌথ ছবিও শেয়ার করেন তারা।

সবকিছু স্বাভাবিক হওয়ার কথা থাকলেও শ্রীজার ইনস্টাগ্রাম স্টোরি যেন ভিন্ন কথা বলছে। মঙ্গলবার (৩০ জুলাই) শ্রীজা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কোট শেয়ার করেন, যেখানে লেখা ‘তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমাকে এগিয়ে যেতে কি সাহায্য করে, আমি বলব আমার মেয়ে।

এর কয়েক ঘণ্টা পর শ্রীজা ফের আরেকটি কোট শেয়ার করেন। তাতে লেখা— ‘অধৈর্য হয়ে পড়লে ভালো সময় আসার আগেই সব নষ্ট হয়ে যেতে পারে।’ এ দুটো পোস্টকে কেন্দ্র করে ফের সংসার ভাঙার গুঞ্জন চাউর হলেও মুখে কুলুপ এঁটে আছেন অর্জুন-শ্রীজা।

ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে অর্জুন চক্রবর্তী। ২০১৫ সালের ১০ মার্চ ছোটবেলার বান্ধবী শ্রীজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অর্জুন। ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন শ্রীজা।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন