সর্বশেষ খবরঃ

অভিনেত্রী আলিয়াকে দেখা যাবে দুর্ধর্ষ অ্যাকশনে

অভিনেত্রী আলিয়াকে দেখা যাবে দুর্ধর্ষ অ্যাকশনে
অভিনেত্রী আলিয়াকে দেখা যাবে দুর্ধর্ষ অ্যাকশনে

শেষ মুক্তি পাওয়া প্রতিটি সিনেমায় নিজেকে ভেঙেছেন অভিনেত্রী আলিয়া ভাট। তার অভিনয়ও মুগ্ধ করেছে ভক্তদের। বর্তমানে সংখ্যার চেয়ে ব্যতিক্রমী কিছু কাজের অংশ হওয়ার দিকে জোর দিচ্ছেন তিনি।

সেই ধারাবাহিকতায় কিছুদিন আগেই তিনি যুক্ত হয়েছেন যশরাজ ফিল্মসের স্পাই ঘরানার একটি সিনেমায়। নারী প্রধান গল্পে নির্মিতব্য এই সিনেমাটিতে আলিয়া মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। তবে এবার নতুন খবরে সবাইকে চমকে দিলো যশরাজ ফিল্মস। চমক দিয়ে কামব্যাক করা অভিনেতা ববি দেওলের সঙ্গে লড়াই করবেন আলিয়া। কারণ সিনেমাটিতে সম্প্রতি ভিলেন হিসেবে যুক্ত হয়েছেন ববি।

জানা গেছে, এই সিনেমাটিতে মোট ৭টি অ্যাকশন দৃশ্য থাকবে। আসলে দুর্ধর্ষ অ্যাকশন সিনেমা নির্মাণ করতে কোনো কমতি রাখছেন না নির্মাতা।

এর আগে যদিও যশরাজ স্পাইভার্সের সিনেমাগুলোতে দাপুটে মহিলা চরিত্র দেখা গেছে,তবে এবার পুরো বিষয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছেন আদিত্য চোপড়া। সিনেমাটিতে আলিয়া ভাটকে মার্শাল আর্টস করতে দেখা যাবে।

আরেকটি দৃশ্যে ববির সঙ্গে দুর্ধর্ষ অ্যাকশনে মুখোমুখি হবেন আলিয়া। সব মিলিয়ে দারুণ একটি সিনেমা দর্শকদের উপহার দিতে চাচ্ছেন সংশ্লিষ্টরা। সেই লক্ষ্যেই আসছে সেপ্টেম্বর মাস থেকে এই সিনেমাটির শুটিং শুরু করবেন পরিচালক।

আরো খবর

শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ