সর্বশেষ খবরঃ

অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন

অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন
ছবি সংগৃহীত

ক্যানসারের সঙ্গে কয়েক বছর ধরে লড়াই করে মারা গেছেন হলিউড অভিনেতা ভ্যাল কিলমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মঙ্গলবার ( ১ এপ্রিল ) লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয়েছে ‘টপ গান’ খ্যাত এ অভিনেতার।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন থেকে কণ্ঠনালীতে ক্যানসার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ভ্যাল কিলমা। এছাড়া নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন তিনি।

ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’এ অভিনেতা শেষ অভিনয় করেছিলেন।এতে তার অসুস্থতাকে গল্পের অংশ হিসেবে তুলে ধরা হয় এবং তার চরিত্র আইসম্যানের মৃত্যু দেখানো হয়।

এক সময় হলিউড কাঁপিয়েছেন সোনালি চুলের হ্যান্ডসাম এই অভিনেতা। ‘টপ গান’, ‘রিয়াল জিনিয়াস’, ‘উইলো’, ‘হিট’ এবং ‘দ্য সেন্ট’ সিনেমায় তার অসামান্য অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

‘ব্যাটম্যান ফরএভার’ এবং ‘দ্য ডোর্স’-এ জিম মরিসনের চরিত্রে কালজয়ী অভিনয় জনপ্রিয়তা এনে দেয় ভ্যালকে।

১৯৯৫ সালের ব্লকবাস্টার ‘ব্যাটম্যান ফরএভার’-এ ব্রুস ওয়েন/ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন। তবে পরবর্তী সিনেমা ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ এ চরিত্রটি জর্জ ক্লুনির হাতে চলে যায়।

আরো খবর

অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম