সর্বশেষ খবরঃ

অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে সাঘাটায় বন্ধুর হাতে বন্ধু খুন

অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে সাঘাটায় বন্ধুর হাতে বন্ধু খুন
অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে সাঘাটায় বন্ধুর হাতে বন্ধু খুন

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে জাকারিয়া হোসেন সম্রাট ( ১৭ ) অনলাইনে জুয়া খেলার টাকাকে কেন্দ্র করে বন্ধুর হাতে খুন হয়েছে।

জানা যায়, উপজেলার পশ্চিম বাটি গ্রামের মিলন হাজারীর ছেলে রিফাত হোসেন ( ১৫) এর সাথে একই উপজেলার শ্যামপুর এলাকার জাকারিয়া হোসেন সম্রাট একই বিদ্যালয়ে পড়ার সুবাদে বন্ধুত্ব গড়ে ওঠে। দু’জনেই অনলাইন জুয়া খেলে। খেলার এক পর্যায়ে জাকারিয়া হোসেন সম্রাট অনলাইনে জুয়া খেলে টাকা হারলে রিফাতের কাছে তার শখের ক্যামেরা বন্ধক রাখে।

কিছুদিন অতিবাহিত হয়ে গেলে রিফাত অনলাইন জুয়া খেলে সেও টাকা হারে এবং বন্ধুর কাছ থেকে বন্ধক নেয়া ক্যামেরা অন্য আরেক জনের কাছে বিক্রি করে। সম্রাট মিয়ার টাকা জোগার হলে বন্ধক রাখা ক্যামেরা ফেরত নেওয়ার জন্য রিফাতের বাড়িতে আসে। রিফাত ক্যামেরাটি অন্য জনের কাছে বিক্রি করায় সে ক্যামেরা ফেরত দিতে পারে না। এ নিয়ে তাদের মধ্যে বাঘবির্তক সৃষ্টি হয়।

এক পর্যায়ে ১৭ এপ্রিল সন্ধ্যায় সম্রাটকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় রিফাত। সেই দিন থেকেই সম্রাট নিখোঁজ। এ নিয়ে থানায় একটি সাধারণ জিডি করে সম্রাটের মা-বাবা ।

এর ভিত্তিতে ১৯ এপ্রিল বিকেলে রিফাতকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে তার তথ্য মতে ওই রাতে রিফাত তাকে হত্যা করে বাড়ির পাশে পায়খানার সেফটি ট্যাংকির ভেতরে রেখে দেয়। তারপর ১৯ এপ্রিল পুলিশ রিফাতকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে রিফাতের বাড়ির পাশে সেফটি ট্যাং থেকে সম্রাটের লাশটি উদ্ধার করে। পুলিশ সুরহাল রিপোর্ট সংগ্রহ করে ময়না তদন্তের জন্য গাইবান্ধার মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় সম্রাটের মা মিনি বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মমতাজুল হকের সাথে কথা হলে তিনি জানান, তদন্ত করে হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ