সর্বশেষ খবরঃ

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :: মাগুরা জেলার শালিখা থানাধীন আড়পাড়া গ্রামের আলী হাসানের স্ত্রী হীরা খাতুন সংবাদ সম্মেলনের মাধ্যমে যমোর কোতয়ালী থানা পুলিশের বিরুদ্ধে গাড়ি অবৈধভাবে আটকে রাখার যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ন অযৌক্তিক, বানোয়াট ও ভিত্তিহীন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যশোর জেলা পুলিশ|

মঙ্গলবার ( ১২ মে ) দুপরে যশোর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম|

তিনি বলেন গত ২৭ মার্চ রাতে যশোর কোতয়ালী থানা সংলগ্ন এলাকায় রিচম্যান ব্রান্ডের পোশাকের শোরুমের সামনে হতে একটি রেড ওয়াইন রং এর টয়োটা সি এইচআর হাইব্রিড গাড়ি ( ঢাকা মেট্রো-২১-৪১১৩)পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যাক্তির খবরে কোতয়ারী পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বেওয়ারিশ হিসাবে জব্দ করে থানায় নিয়ে আসে|

পরবর্তীতে হীরা খাতুন থানায় এসে গাড়িটির মালিকানা দাবী করলে তাকে আদালতের মাধ্যমে গাড়ীর প্রয়োজনীয় বৈধ কাগজপত্র উপস্থাপন করে থানা হতে পাড়ি ছাড়িয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়| কিন্তু এখনো পর্যন্ত আদালতের কোন আদেশনামা বা বৈধ কাগজপত্র থানায় জমা দেননি হীরা খাতুন|

পুলিশের দাবি এ অবস্থায় থানার বিরুদ্ধে অবৈধভাবে গাড়ি আটকে রাখার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন| যশোর পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই গত ১১মে২০২৬ইং তারিখে ঢাকায় সংবাদ সম্মেলন করে হীরা খাতুন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন|

প্রেসব্রিফিং এ আরো বলা হয় হীরা খাতুন বঙ্গবন্ধু সৈনিকলীগের মাগুরা জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন| তার স্বামী মৃত আলী হাসানের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর ডাকাতি মামলা তদন্তাধীন ছিলো|

এসময় উপস্থিত ছিলেন-যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ ) রাজিবুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি)সাখাওয়াত হোসেন ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মাসুম খান|

উল্লেখ্য সোমবার ( ১১ মে ) ঢাকার ক্র্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে হীরা খাতুন অভিযোগ করেন যশোর কোতয়ালী থানা পুলিশ তার গাড়ী আটক করে এবং পরবর্তীতে তার গাড়ি হস্তান্তর না করে অবৈধভাবে তাদের হেফাজতে রেখেছেন|

সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন যশোরের একটি স্বর্ণপাচারচক্র তার স্বামীকে দীর্ঘদিনধরে হুমকি দিয়ে মানসিক নির্যাতন করে আসছিলো| এসব চাপের কারনে গত ৫ জানুয়ারী২৬ ইং তারিখে তার স্বামী স্ট্রোক করে মারা যায়|

পরে তার কলেজপড়ুয়া ছেলেকে যশোরের আরবপুর এলাকা থেকে প্রাইভেটকারসহ তুলে নিয়ে পাঁচদিন আটক রেখে নির্যাতন চালানো হয়|এ ঘটনায় মাগুরা যুব দলের সভাপতি এ্যাডভোকেট ওয়াকিসকুর রহমানের সহযোগীতায় ছেলে ও গাড়ীটি উদ্ধার করা সম্ভব হয়|

হীরা খাতুনের অভিযোগ উদ্ধার হওয়া গাড়িটি যশোর কোতয়ালী থানায় জমা দেওয়া হলেও পুলিশ সেটি আর ফেরত দিচ্ছেনা|

আরো খবর

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২