সর্বশেষ খবরঃ

হাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা

হাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা
প্রতিকী ছবি

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি )সুরাইয়া নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের মহাবলিপুর এলাকায় আছিয়া ছাত্রী নিবাসে এ ঘটনাটি ঘটে।

মৃত সুরাইয়া আক্তার হাবিপ্রবির কৃষি অনুষদের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং নওগাঁ ,পত্নীতলা উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।

আছিয়া ছাত্রী নিবাসের মালিক লিটন এর দেয়া তথ্য মতে জানা যায় ৩০আগষ্ট রাত নয়টা থেকে ৩১আগষ্ট সকাল সকাল ১০টার মধ্যে যেকোন সময় রুম নাম্বার ২০৭তার নিজ শয়নকক্ষে ফ্যানের সংগে গলায় ফাঁস দিয়ে সুরাইয়া আক্তার আত্মহত্যা করে।

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন এর দেয়া তথ্য মতে জানা যায় উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার প্রকৃত কারন এখনো জানা যায়নি ।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার