সর্বশেষ খবরঃ

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হানিফ উদ্দিন সাকিব(নোয়াখালী ) জেলা প্রতিনিধি :: নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৩২টি বিদ্যালয়ের মোট ১ হাজার ২৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

গত শনিবার ( ১৫ নভেম্বর )সকাল থেকে হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ওছখালী কে,এস,এস সরকারি উচ্চ বিদ্যালয়—এই দুই কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম, হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম হাছান, সাধারণ সম্পাদক মোঃ আবু সোলাইমান,ট্রাস্টের প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক মোঃসোহেল উদ্দিন,প্রধান শিক্ষক কামারুল ইসলাম,বাবুল উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম হাসান বলেন, হাতিয়ায় এ প্রথমবারের মতো বেসরকারিভাবে এমন বৃহৎ পরিসরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। শিক্ষক সমিতির সহযোগিতায় উপজেলার ৩২টি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১,২৩​০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতিটি শ্রেণি থেকে ট্যালেন্টপুলে ৫ জন এবং সাধারণ গ্রেডে ১০ জনসহ মোট ১৫ জন বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া বিশেষ যোগ্যতার ভিত্তিতে আরও কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ বৃত্তি দেওয়া হবে।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম বলেন,শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত শিক্ষার প্রসারে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন