সর্বশেষ খবরঃ

হাতিয়ায় পুকুরে মিললো ইলিশ মাছ

হাতিয়ায় পুকুরে মিললো ইলিশ মাছ
হাতিয়ায় পুকুরে মিললো ইলিশ মাছ

মোঃ হানিফ উদ্দিন সাকিব (নোয়াখালী ) জেলা প্রতিনিধি :: নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার একটি পুকুরে মিলেছে ১০টি রুপালি ইলিশ। প্রতিটি ইলিশের ওজন প্রায় ২০০-২৫০ গ্রাম করে।

শনিবার ( ২৯ জুন ) সকালে উপজেলার হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শরিয়তপুর সমাজের মসজিদের পুকুরে জাল ফেললে মাছগুলো ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দা মোঃ আরিফ বলেন, সকালে পুকুরে জাল দেওয়ার পরে ১০টি ইলিশ ধরা পড়ে। মাছ গুলো ছোট তাই ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই পুকুরে ৩০টির অধিক ইলিশ আছে।এটা মসজিদের পুকুর তাই সবার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে মাছগুলো বড় হলে ধরা হবে। এই পুকুরের একেকটা ইলিশ আধা কেজির উপরে হয়।

মসজিদের সভাপতি আবুল কাশেম বলেন, এই পুকুরে ২০২৩ সালে জোয়ারের পানি ঢুকেছে। আমরা ধারণা করছি তখন ইলিশের পোনা ঢুকে এবং আস্তে আস্তে বড় হয়। আমাদের এদিক প্রায় পুকুরেই ইলিশ পাওয়া যায়।এমন বেশ কয়েকটি পুকুরে আমি গিয়েছি।

আমরা গবেষণা করছি কীভাবে বাণিজ্যিকভাবে পুকুরে ইলিশ চাষ করা যায়। মূলত জীব বৈচিত্রের পরিবর্তনের ফলে ইলিশ তার বাসস্থান পরিবর্তন করতে চাচ্ছে। ফলে সে নিজেকে পুকুরে খাপ খাইয়ে নিচ্ছে।

আরো খবর

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২