সর্বশেষ খবরঃ

হাওরে নৌকায় মদ খেয়ে কিশোরদের ডিজে পার্টি অতঃপর হাজির সেনাবাহিনী

হাওরে নৌকায় মদ খেয়ে কিশোরদের ডিজে পার্টি অতঃপর হাজির সেনাবাহিনী
হাওরে নৌকায় মদ খেয়ে কিশোরদের ডিজে পার্টি অতঃপর হাজির সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার :: কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে নৌকা ভ্রমণে গিয়ে উচ্চশব্দে ডিজে গান বাজিয়ে নাচানাচি, মদপান ও মাদক সেবনের অভিযোগে ৩৯ কিশোরকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার ( ১৩ জুন ) বিকেলে উপজেলার রায়টুটি ইউনিয়নের বর্শিকুড়া সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ইটনা থানার পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটনা উপজেলার থানেশ্বর গ্রামের কিশোর গ্যাংয়ের প্রায় ৩৯ জন সদস্য একই ধরনের পোশাক পরে হাওরে নৌকা ভাড়া করে যায়। সেখানেই তারা উচ্চস্বরে ডিজে গান বাজিয়ে নাচানাচি করে এবং খোলা পানিতে বসে মদপান ও গাঁজা সেবন করে।

অভিযান চালিয়ে যৌথ বাহিনী ২০টি খালি মদের বোতল, প্রায় ৩০০ গ্রাম গাঁজা, ১৫টি ইয়াবা ট্যাবলেট,একটি ধারালো ছুরি এবং ব্যবহৃত নৌকা জব্দ করে। পরে আটক সবাইকে ইটনা থানায় নিয়ে যাওয়া হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ জাফর ইকবাল বলেন, আটকদের মধ্যে ৩৭ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা