সর্বশেষ খবরঃ

হস্তশিল্প বিক্রির টাকায় শীতে উষ্ণতা ছড়ালো বিটিএইচ’র শিশু শিক্ষার্থীরা

হস্তশিল্প বিক্রির টাকায় শীতে উষ্ণতা ছড়ালো বিটিএইচ’র শিশু শিক্ষার্থীরা
হস্তশিল্প বিক্রির টাকায় শীতে উষ্ণতা ছড়ালো বিটিএইচ’র শিশু শিক্ষার্থীরা

যশোর প্রতিনিধি :: শীতের বৈরী আবহাওয়ায় উষ্ণতা ছড়াতে শ্রমজীবী মানুষের মাঝে শীত নিবারণের উপকরণ বিতরণ শুরু করেছে ব্রাদার টিটোস হোমের( বিটিএইচ )শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে যশোরে রোদের দেখা নেই।পৌষের হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন।

সোমবার বিকেলে শহরের লালদিঘির পাড়ে স্কুলটির সামনে এই কার্যক্রম শুরু হয়।নিজেদের তৈরি হস্তশিল্প বিক্রির টাকায় কম্বল বিতরণ করছে। শিক্ষার্থীরা এদিন রিক্সা, ভ্যান ও ইজিবাইক চালকসহ শ্রমজীবী মানুষের হাতে কম্বল তুলে দেয়।

ব্রাদার টিটোস হোম স্কুলের অধ্যক্ষ আলী আজম টিটো জানান, বিদ্যালয়টির শিক্ষার্থীদের বছরভর হস্তশিল্পের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। বাড়িতে বসে শিক্ষার্থীরা অসংখ্য ক্রাফটস্ তৈরি করে। এখানকার ছোট ছোট বাচ্চারা কাগজ, শোলা, আইসক্রিমের কাঠি ও অন্যান্য জিনিস দিয়ে দৃষ্টিনন্দন ‘ক্রাফট’ বানায়। যেগুলো বড়দেরও চমকে দেয়। শিশুদের তৈরি এসব শিল্পকর্ম নিয়ে প্রতিবছর আমরা একটি এক্সিবিশন করি।

ব্রাদার টিটো আরো জানান,গত ৬ ডিসেম্বর বার্ষিক হস্তশিল্প প্রর্দশনী ও বিক্রয় অনুষ্ঠিত হয়। এই আয়োজন থেকে শিশুরা তাদের হস্তশিল্প সামগ্রী ও নিলামে ১৪টি টিশার্ট বিক্রি থেকে ৩১ হাজার ৫০ টাকা উপার্জন করে। সেই টাকায় শীত নিবারণের উপকরণ কেনা হয়েছে। শিশুরা নিজ হাতে রিক্সা চালকসহ শ্রমিক শ্রেণির মাঝে কম্বল বিতরণ শুরু করেছে।

শিক্ষার্থীদের মানবিক চেতনা জাগ্রত করার অংশ হিসেবে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের টাকায় ১৪২টি কম্বল কিনে বিতরণ করা হয়েছে।

রিক্সা চালক নজরুল বিশ্বাস বলেন, শিশুরা তাদের নিজেদের উপার্জিত টাকায় আমাদের মতো শ্রমজীবী মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে। প্রচন্ড এই শীতের সময় কম্বলটি পেয়ে খুব উপকার হয়েছে।

আরো খবর

বেনাপোলে চাঁদার দাবীতে হামলা ও দোকান লুটের ঘটনায় মামলা
বেনাপোলে চাঁদার দাবীতে হামলা ও দোকান লুটের ঘটনায় মামলা
বেনাপোল বন্দরে আমদানি পণ্য চালান আটক
বেনাপোল বন্দরে আমদানি পণ্য চালান আটক
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘীরে রুপসায় রুনুর গণসংযোগ
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘীরে রুপসায় রুনুর গণসংযোগ
মানহানি আইন ও আমাদের সমাজঃ সম্মান,স্বাধীনতা ও দায়বদ্ধতার সূক্ষ্ম সমীকরণ
মানহানি আইন ও আমাদের সমাজঃ সম্মান,স্বাধীনতা ও দায়বদ্ধতার সূক্ষ্ম সমীকরণ
গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি