সর্বশেষ খবরঃ

হবিগঞ্জে দুর্বৃত্তরা চলন্ত ট্রাকে আগুন দিয়েছে

হবিগঞ্জে দুর্বৃত্তরা চলন্ত ট্রাকে আগুন দিয়েছে
ছবি সংগৃহীত

সিলেট প্রতিনিধি :: হবিগঞ্জ সদর উপজেলায় একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ( ২৭ নভেম্বর ) সকাল সাড়ে ৮ টায় উপজেলার ভাঙ্গারপুল এলাকায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) অজয় চন্দ্র দেব বলেন,পণ্যবাহী ট্রাকটি ওলিপুর শিল্প এলাকা থেকে জেলা সদরে আসছিল। ভাঙ্গারপুল এলাকায় পৌঁছালে বিএনপির ডাকা অবরোধ সমর্থনকারীরা চলন্ত ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাক ও এতে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩