সর্বশেষ খবরঃ

হজের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে

হজের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে
হজের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে

বিশেষ প্রতিবেদক :: হজযাত্রীদের সৌদি আবর পাঠাতে চলতি বছর চূড়ান্ত আনুষ্ঠানিকতা শুরু হলো। সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ৪১৩ হজযাত্রী।

বুধবার দিবাগত রাত ৪টা ৫ মিনিটে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হন তারা।এর আগে এই ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

পরে সকাল ৭টা ২০ মিনিটে বাংলাদেশ বিমান দ্বিতীয় ফ্লাইটে সৌদির উদ্দেশে রওনা হন আরও ৪১৭ জন হজযাত্রী। এরপর সকাল ৮টায় ফ্লাইনাস এয়ারের আরেকটি ফ্লাইটের উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে,বৃহস্পতিবার প্রথম দিনে ৭টি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলতি বছর হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন।

আগামী ৯ মে থেকে ১০ জুন পর্যন্ত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৭টি হজপূর্ব ফ্লাইটে করে ৪৫ হাজার ৫২৫ জন এবং মে মাস থেকে ১২ জুনের মধ্যে সৌদি আরবে ফ্লাইনাস এয়ারলাইনস ৪৩টি হজপূর্ব ফ্লাইটে করে বাকি হজযাত্রীদের হজ পালন করতে সৌদি আরবে নিয়ে যাবে।

বাংলাদেশ বিমান ২০ জুন সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু করবে এবং সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস ২১ জুন থেকে হজ ফিরতি ফ্লাইট চালু করবে।

আরো খবর

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন