সর্বশেষ খবরঃ

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিঠুর নামে থানায় জিডি

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিঠুর নামে থানায় জিডি
প্রতিকী ছবি

জেমস আব্দুর রহিম রানা:: যশোরে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে রেলগেট রায়পাড়ার আসাদুজ্জামান মিঠুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় জিডি করেছেন জেল রোডের বাসিন্দা সফিকুল ইসলাম সফি।

আসাদুজ্জামান মিঠু জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। অন্যদিকে ভুক্তভোগি সফিকুল ইসলাম সফি জেলা যুবলীগের সদস্য। বুধবার দুপুরে সফি এ জিডি করেন। যার নম্বার-৬৬২।

জিডিতে তিনি উল্লেখ করেন, মিঠুর কাছে বাহাদুরপুর এলাকার ফকরুল ইসলাম বুলবুল টাকা পেতেন। বুলবুল মঙ্গলবার রাতে সফিকে সাথে নিয়ে আসাদুজ্জামান মিঠুর অফিসে ওই পাওনা টাকা আনতে যান। এসময় বুলবুলের সাথে মিঠুর কথাকাটিকাটি হয়।সে সময় ঠেকাতে যান সফি। এরপর মিঠুর সাথে সফির বাকবিতন্ডা বাঁধে। এরপর মিঠু নিজে শফিকে দেখে নেয়াসহ খুন জখমের হুমকি দেয়।

এই ঘটনার জেরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মিঠুসহ অজ্ঞাত ২০/২৫ জন একাধিক মোটরসাইকেলে করে সফির জেলরোডের ব্যবসা প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজের সামনে যান।

দোকান বন্ধ থাকায় দোকানের সার্টারে ইটপাটকেল নিক্ষেপ করে।মিঠু এসময় সফির বাড়িঘর পুড়িয়ে ফেলা ও হত্যার হুমকি দিয়ে চলে যায়।এরপর থেকেই সফি জীবনাশংকায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেন।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুজ্জামান মিঠু বলেন, সফির সাথে এ ধরণের আচরণ করা হয়নি। এসব অভিযোগ ভীত্তিহীন। তিনি এই বিষয়ে সাংবাদিকদের প্রকৃত ঘটন উদঘাটনের অনুরোধ জানান।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি