সর্বশেষ খবরঃ

স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরির সুযোগ

স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরির সুযোগ
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরির সুযোগ

বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল ) ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ( ক্যাশ ) পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৭ জানুয়ারি ২০২২।

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল),পদসংখ্যা: উল্লেখ নেই,চাকরির ধরন: পূর্ণকালীন,কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে,বয়স:৩০ নভেম্বর ২০২১ তারিখে ৩০ বছর।

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। যেকোনো বিষয়ে সিজিপিএ ৪.০-এর স্কেলে ৩.০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫-এর স্কেলে ৩.৭৫ থাকতে হবে। ইংরেজি ও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: প্রথম এক বছর ২৭০০০ টাকা। এক বছর পর অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও সব সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ),পদসংখ্যা: উল্লেখ নেই,চাকরির ধরন: পূর্ণকালীন,কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে,বয়স: ৩০ নভেম্বর ২০২১ তারিখে ৩০ বছর।

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। যেকোনো বিষয়ে সিজিপিএ ৪.০-এর স্কেলে ২.৮৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫-এর স্কেলে ৩.৫ থাকতে হবে। ইংরেজি ও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: প্রথম এক বছর ২৭০০০ টাকা। এক বছর পর অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও সব সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন যেভাবে, আগ্রহী প্রার্থীদের স্ট্যান্ডার্ড ব্যাংকের ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৭ জানুয়ারি ২০২২।

আরো খবর

এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার