সর্বশেষ খবরঃ

সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত

রায়হান উদ্দিন সরকার( ময়মনসিংহ) জেলা প্রতিনিধি :: সৌদি আরবের সাথে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হয়েছে।

বুধবার ( ২৭মে ) সকাল ৬টায় ঈদের ১ম জামাত এবং সকাল ১০টায় ২য় জামাত অনুষ্ঠিত হয়। এতে ২য় এবং প্রধান জামাতের ইমামতি করেন মাওলানা মোঃ ইব্রাহিম শেখ।

ঈদ-উল-আজহার জামাতে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে কয়েক শত আশেকান, মুরিদান ও ভক্তরা অংশগ্রহণ করেন। মহিলাদের জন্য পৃথক জামাতে ঈদ-উল-আজাহার নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।

সুরেশ্বর দরবার শরীফের পীর সৈয়দ শাহ্ নূরে আফতাব পারভেজ নূরী জানান, সৌদি আরবের সাথে মিল রেখেই প্রতিবছর এখানে ঈদ-উল-আজহা উদযাপন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঈদুল আজহা হল ইসলাম ধর্মের একটা প্রধান উৎসব, নবী ইব্রাহিম আল্লাহ-কে কতটা ভালবাসেন তার একটা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন আল্লাহতালা। আল্লাহ স্বপ্নে ইব্রাহিমকে বললেন- তোমার সব চাইতে প্রিয় জিনিসটি আমাকে উৎসর্গ করো। তাই এই ঈদে নামাজ, দোয়া করা এবং পশু কুরবানী দেয়া হয়। নামাজ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আরো খবর

বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত
সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত
ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ

শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১

ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে