সর্বশেষ খবরঃ

সুদানে সোনার খনি ধসে ৬ জনের মৃত্যু

সুদানে সোনার খনি ধসে ৬ জনের মৃত্যু
ছবি সংগৃহীত

উত্তর সুদানে একটি সোনার খনি ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ২০ জন খনির ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার( ৬ সেপ্টেম্বর )কর্তৃপক্ষ জানিয়েছে,নীলনদ রাজ্য বারবার শহরের পশ্চিমে উম অড এলাকায় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।

খনির নির্বাহী পরিচালক হাসান ইব্রাহিম কারার বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’ কারিগরি কারণে ধসটি হতে পারে বলে মনে করা হচ্ছে।

২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষই দেশের স্বর্ণশিল্পের মাধ্যমে ‘যুদ্ধপ্রচেষ্টা’ অব্যাহত রেখেছে।

সংঘাত সত্ত্বেও সরকার ২০২৪ সালে রেকর্ড ৬৪ টন সোনা উৎপাদন করেছে। দেশটি আফ্রিকার তৃতীয় শীর্ষ সোনা উৎপাদনকারী।

চলমান সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় এক কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বড় আকারের বাস্তুচ্যুতি সংকট তৈরি হয়েছে, যারা সীমান্ত পেরিয়ে পালিয়ে যাচ্ছেন।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন