সর্বশেষ খবরঃ

সিলেটে সাঁতার কাটতে নেমে পর্যটকের মৃত্যু

সিলেটে সাঁতার কাটতে নেমে পর্যটকের মৃত্যু
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: সিলেটের পর্যটন স্পট ভোলাগঞ্জের সাদাপাথরে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে জয় ( ২৫ ) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। জয় ঢাকার মগবাজারের বাসিন্দা।

সোমবার ( ২৮ আগস্ট ) তিনি বন্ধুদের সঙ্গে সিলেটের পর্যটন স্পট সাদাপাথরে ঘুরতে যান। এদিন দুপুর আড়াইটায় তিনি পানিতে ডুবে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয় সাদাপাথরে গোসল করতে নেমেছিলেন। এ সময় পানির প্রচণ্ড স্রোতে তিনি আর স্থীর থাকতে পারেননি। মুহূর্তেই পানির নিচে তলিয়ে যান। পরে সেখানে উপস্থিত ও তার সঙ্গে থাকা লোকজন খোঁজাখুঁজি করে প্রায় ১৫ মিনিট পর তাকে পান। সেখান থেকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাকেরা খাতুন লিপি জানান,পানিতে ডুবে জয় নামে একজনের মৃত্যু হয়েছে। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে আমরা মৃত অবস্থায় পেয়েছি।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী