সর্বশেষ খবরঃ

সিরিয়ায় সরকারি বাহিনীর বোমা হামলায় অন্তত ৭ জন নিহত

সিরিয়ায় সরকারি বাহিনীর বোমা হামলায় অন্তত ৭ জন নিহত
ছবি সংগৃহীত

সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর বোমা হামলায় ৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশটির একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গতকাল শনিবার কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ ) নিয়ন্ত্রণাধীন এলাকায় এই হামলা হয়।

আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসন তেল-গ্যাস ক্ষেত্রসহ উত্তর এবং উত্তর-পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করে। সেখানে এসডিএফ তাদের সেনাবাহিনী হিসেবে কাজ করে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো প্রদেশের দেইর হাফের এলাকার উম্মে টিনা গ্রামে ‘সিরীয় সেনাবাহিনীর সদস্যদের’ বোমা হামলায় পাঁচ জন নারী ও দুই শিশু নিহত হয়েছে।

প্রাক্তন আইএস সংশ্লিষ্ট যোদ্ধারা গত বছরের শেষের দিকে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করে। এরপর চলতি বছরের মার্চ মাসে নতুন কর্তৃপক্ষ এবং এসডিএফ কুর্দি প্রশাসনের বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একীভূত করার বিষয়ে একটি চুক্তিতে সম্মত হয়।

তবে কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। দেইর হাফের এলাকায় সরকারি সেনাবাহিনী ও এসডিএফ-এর মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষ হয়।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন